বরগুনার আমতলী উপজেলা শহরের হাসপাতাল রোড এলাকা থেকে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিন আকন ও আমতলী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামসুদ্দিন চৌকিদার। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।