চট্টগ্রাম সিটি নির্বাচন

তৃতীয় দিনে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ গতকাল শনিবার জেলা নির্বাচন কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া কাউন্সিলর পদের জন্য ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান মনোনয়নপত্র বিক্রির এই তথ্য নিশ্চিত করেছেন।