ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা শহরের মৌলভীরচর বাজার এলাকার খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ছয় গ্রামের কৃষকেরা। গতকাল রোববার বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ওই মানববন্ধন করা হয়। এ সময় কৃষকেরা অবিলম্বে ওই খাল দখলমুক্ত করার দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন।