দলিত জনগোষ্ঠীর জন্য সংবিধানে নির্দেশনা থাকা দরকার

দলিত জনগোষ্ঠী পদে পদে অধিকারবঞ্চিত হচ্ছে। তারা সমাজে অস্পৃশ্যতার শিকার। তারা শিক্ষা থেকেও বঞ্চিত। দলিত ও বঞ্চিত ব্যক্তিদের সার্বিক নিরাপত্তার জন্য সংবিধানে নির্দেশনা থাকা দরকার।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে এই সভা হয়।সভায় বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ২৬ কোটি মানুষ জাত-পাত বৈষম্যের শিকার। বাংলাদেশে প্রায় ৫৫ লাখ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অমানবিক জীবনযাপন করছে। তাদের জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দ রাখা দরকার।সংগঠনের সভাপতি মুকুল শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাইফুল হক, ফারজানা ইসলাম, জাকির হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।