দিরাইয়ে স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্ত্রী মিনতী বিশ্বাসকে (২৭) এসিডে ঝলসে দিয়েছে সত্য গোপাল বিশ্বাস। উপজেলার চরনারচর ইউনিয়নের চরনারচর গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। স্বামী সত্য গোপাল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এক সন্তানের মা এসিডদগ্ধ মিনতীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সত্য গোপাল বলেন, ‘স্ত্রী খারাপ পথে চলাফেরা করত। তাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছি। তাকে ভয় দেখাতে এসিড এনেছিলেন। আমি তার গায়ে এসিড মারিনি। সে নিজেই নিজের গায়ে এসিড মেরেছে।’