পাবনা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গত মঙ্গলবার রাতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) দুই যুবককে আটক করে। তাঁরা হলেন সদর উপজেলার জালালপুর গ্রামের কাওসার আহম্মেদ (২৭) ও রাব্বেল হোসেন (২৭)। র্যা বের ভাষ্যমতে, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ওই দুজনকে আটক করা হয়। তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।