নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিস্তা সেচ খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে সম্পা বেগম (৫) ও মৃত সবুর আলীর মেয়ে লাবণী আকতার (৬) সবার অগোচরে তিস্তা সেচ প্রকল্পের রংপুর সেচ খালের পানিতে গোসল করতে নামে। এ সময় তারা ডুবে যায়। পরে এলাকাবাসী মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।