সংক্ষেপ

দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তারা হচ্ছে ফিলিপনগর গ্রামের আবদুর রহমানের ছেলে সাবাজ আলী (১২) ও একই গ্রামের মন্টু মণ্ডলের ছেলে মিনারুল ইসলাম (১৩)। সাবাজ আলী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবাজ ও মিনারুল বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা নদীতে ডুবে যায়।