দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পরিচয়পত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিশনের পক্ষ থেকে সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এ সময় দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিন পরিচয়পত্রের অপব্যবহার না করতে সদস্যদের প্রতি অনুরোধ জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি নির্মূল করতে কমিশন শুধু দমনই নয়, প্রতিরোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে।’