দুর্ঘটনায় মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মিরাজ হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউঠা গ্রামে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া-ভগীরতপুর সড়কের মিরুখালী নামক স্থানে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মিরাজ হোসেন (২২), আলাউদ্দিন (২৪) ও আরোহী মো. ইয়াসিন (২০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিরাজ ও আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা তিনটার দিকে মিরাজ মারা যান। l