সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকালে খাসজমি ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান।