নতুন বিদ্যুৎ-সংযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের শুভ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় নতুন বিদ্যুতের সংযোগ পেল আরও ২০০ পরিবার। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নে নতুনপাড়া এলাকায় সুইচ অন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগদলীয় সাংসদ কাজী কেরামত আলী। এ উপলক্ষে ইউনিয়নের নতুনপাড়া মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক মো. আলতাফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি