নতুন রেকর্ড, বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৯০৩৬ মেগাওয়াট

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে। এ সময় ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এটি দেশের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে পিডিবির পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী আজ রাতে প্রথম আলোকে বলেন, আজ দেশে সর্বোচ্চ ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পিডিবি জানায়, গতকাল বুধবার সর্বোচ্চ চাহিদা ও সম্ভাব্য উৎপাদন—দুই-ই ছিল ৯ হাজার মেগাওয়াট।

পিডিবি সূত্রে জানা গেছে, বর্তমান মহাজোট সরকারের সময়ে এর আগে এ বছরের ৯ জুন দেশে সর্বোচ্চ ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। গত বছরের ১৩ আগস্ট সর্বোচ্চ ৮ হাজার ১৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল।

আরও পড়ুন:
লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট দুই-ই বেড়েছে
বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড, ৮৭৭৬ মেগাওয়াট