সংক্ষেপ

নবারুণ ক্রীড়াচক্র

গাইবান্ধার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবারুণ ক্রীড়াচক্রের ত্রিবার্ষিক নির্বাচন গত বুধবার নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি সরোয়ার হোসেন, সহসভাপতি আবদুল আজিজ, শহীদুজ্জামান ও লিটন খন্দকার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক রাগিব হাসান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মাহবুব আলম, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল ও দপ্তর সম্পাদক কাজী মাহাবুবুজ্জামান।