নাঙ্গলকোটে কিশোরী হত্যার ঘটনায় মামলা তিন আসামি কারাগারে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বান্নগর গ্রামের কিশোরী মানসুরা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা করেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান জানান, তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। বিচারক ফেরদৌস আহমেদ মামলাটি জরুরি ভিত্তিতে এজাহারভুক্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নাঙ্গলকোট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।