নিখোঁজ শিশুরলাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে নিখোঁজ হওয়া মেঘলা (৫) নামের এক শিশুর লাশ গতকাল সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ১৫-১৬ জন বরযাত্রী নিয়ে একটি নৌকা সীতারামপুর গ্রামে যাওয়ার পথে তিতাস নদীতে ডুবে যায়।