কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত তাড়াইল ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত তিনটি কোনাজাল (বড় আকারের বেড়জাল) ও দুটি কারেন্ট জাল জব্দ করেন। তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম বলেন, খবর পেয়ে ইউএনও, পুলিশসহ তিনি ওই স্থানে যান। এ সময় তিনটি নৌকা থেকে তিনটি কোনাজাল ও দুটি কারেন্ট জাল জব্দ করে উপজেলা কোর্ট ভবন চত্বরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন তাড়াইলের ইউএনও সুলতানা আক্তার।