একনজরে

নিহত ১

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাডাঙ্গায় গতকাল রোববার দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। তাঁর নাম শেখ শামীম হোসেন (৪০)। তিনি কালীগঞ্জ উপজেলার চরবারাকপুর গ্রামের শেখ শফিউল্যার ছেলে। শামীম মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ থেকে দেবহাটা উপজেলা পারুলিয়ায় যাচ্ছিলেন। সোনাডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কালীগঞ্জ থানার এসআই শাহাব উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা