লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকায় গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল খায়ের পাটোয়ারী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লক্ষ্মীপুর প্রতিনিধি