ভোলার লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গত বুধবার সন্ধ্যায় আরিফুল ইসলাম (১৮) নামের এক সাইকেল আরোহী ভাড়ায় চালিত মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরিফ উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি বাইসাইকেলে করে লালমোহন শহরে যাচ্ছিলেন।