ফেনী-পরশুরাম সড়কে পুরাতন মুন্সিরহাটের পাশে এক সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজার এলাকার মো. খলিল মিয়ার স্ত্রী। ফুলগাজী থানার উপপরিদর্শক নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।