চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আলম চৌধুরী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। এদিকে স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটিকে জব্দ করেছে। গ্রেপ্তার করেছে ওই গাড়ির চালককে। নিহত আলম উপজেলার এসকেএম জুট মিল এলাকার মৃত জানে আলম চৌধুরীর ছেলে।