নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় বকুল চৌধুরী (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বকুল গাইবান্ধার সাদুল্যাপুর থানার ধাপেরহাট মহল্লার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, বিকেল সোয়া চারটার দিকে বকুল হিলি থেকে মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গাইবান্ধায় যাচ্ছিলেন। ঘোড়াঘাট পৌর শহরের নিতাইশাহ পুকুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে বকুল ঘটনাস্থলেই মারা যান।