এ ক ন জ রে

নিহত ১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শিবেরভিটা নামক এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবু হানিফ আহসান (৩৮) নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম শহরতলির পলাশবাড়ী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। হানিফ কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী যাওয়ার পথে ওই এলাকায় তাঁকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম