পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামে গত বুধবার রাতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে রোকেয়া খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা হলেন রোকেয়ার পুত্রবধূ সাবিনা খাতুন (৩০) ও নাতি সাদিক (৪)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাদিকের অবস্থার অবনতি হওয়ায় তাকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।