নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে ভটভটি থেকে পড়ে বাবুল হোসেন নামের এক ব্যবসায়ী মারা গেছেন। গত রোববার রাত নয়টার দিকে নগরগ্রাম থেকে রাজাপুরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন বড়াইগ্রাম উপজেলার নগরগ্রামের বাসিন্দা। ভটভটির সামনে বসার সিট ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় বাবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার এসআই মাহবুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।