নীলফামারী-দেবীরডাঙ্গা সড়কের হাড়োয়া মিশন এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাক্টরের ধাক্কায় মানিক হোসেন (১৫) নামের একটি শিশু নিহত হয়েছে। সে নীলফামারী পৌরসভার দেবীরডাঙ্গা এলাকার আবদুল মালেকের ছেলে। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।