সংক্ষেপ

নিহত ২

চট্টগ্রামের রাউজানে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন জামাল উদ্দিন ও আকতার হোসেন। গতকাল রোববার উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, সিমেন্টবোঝাই একটি ট্রাক শহর থেকে রাউজান যাওয়ার পথে নোয়াপাড়া এলাকায় উল্টে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত হন কবির, ইদ্রিস ও জালাল নামের বাকি তিন শ্রমিক। পুলিশ গাড়িটি উদ্ধার করলেও চালক পালিয়েছে।