গাজীপুর মহানগরের ইটাহাটা ও কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন গাজীপুরের ইটাহাটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজিবুর রহমান (৪০)। তিনি পেশায় বাসচালক ছিলেন। অপরজন কুড়িগ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. আশরাদুল (৩৫)।