কুমিল্লার চান্দিনার মাধাইয়া এলাকায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকায় একটি লরি ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক নোয়াখালীর চাটখিলের মাইন উদ্দিন (৩৮), আরোহী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নাছির উদ্দিন (৩৫) ও চালকের সহকারী রনি (১৫) ঘটনাস্থলেই মারা যান। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি