নিয়ম ভেঙে উল্টো পথে

আইন ভেঙে ব্যস্ত সড়কে উল্টো পথে গাড়ি নিয়ে ঢুকে পড়ার ঘটনা অহরহ ঘটছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, কখনোবা দুর্ঘটনা ঘটছেও। ঝরে যাচ্ছে প্রাণ। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সাদ্দাম হোসেন নামের হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হন। গত সোমবার রাজধানীর বাংলামোটরে উল্টো পথে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন ট্রাফিক সার্জেন্ট। এর আগে রাজধানীতে উল্টো পথে আসা একজন বিচারকের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন।

উল্টো পথে ছুটছে সরকারি গাড়ি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা থেকে তোলা।
উল্টো পথে ছুটছে সরকারি গাড়ি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা থেকে তোলা।
উল্টো পথে বেপরোয়াভাবে চলছে হিউম্যান হলার। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শাহবাগের রূপসী বাংলা হোটেলের সামনে থেকে তোলা।
নিয়ম ভেঙে ইউটার্ন নিচ্ছেন এক মোটরসাইকেলচালক। ছবিটি গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকা থেকে তোলা।
যানজট এড়াতে উল্টো দিক থেকে পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়কে ঢুকে পড়েছে পুলিশের গাড়ি।
উল্টো দিক থেকে রাজধানীর মিন্টো রোডে হরহামেশা ঢুকছে গাড়ি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা।
উল্টো পথে নির্বিঘ্ন চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস। ছবিটি গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলামোটর এলাকা থেকে তোলা।