পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের ৭৪টি পদে নিয়োগ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে গতকাল রোববার সকালে তাঁরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ওই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের দাবি জানানো হয়। নিরাপত্তাপ্রহরী পদে আবেদনকারী ইউসুফ ইসলাম বলেন, সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ৭৪টি পদে নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাও মানা হয়নি। ভালো পরীক্ষা দিয়েও অনেকে চাকরি পাননি।