নরসিংদীর রায়পুরায় ফুল মিয়া (৪০) নামের এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌর এলাকার রাজনগর বাজারে এ ঘটনা ঘটে। ফুল মিয়া পৌর এলাকার রাজনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুল মিয়া রাজনগর বাজার এলাকায় মোল্লা করাতকল নামের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।