কাল থেকে শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উৎসব উপলক্ষে এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক ও সারা যাকের। গতকাল এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসব ও স্মারক সম্মাননা নিয়ে নানা তথ্য জানায় আয়োজক সংগঠন পদাতিক নাট্য সংসদ।