বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের একটি দল গত মঙ্গলবার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাত মাদকসেবীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আরিফুজ্জামান মাদক সেবনের অপরাধে উপজেলার তালশন গ্রামের হিরেন দাস (২০) ও শাহিন ইসলাম (১৮), মুরুইল গ্রামের সাজন আলী (২২) ও খাড়িয়াকান্দি গ্রামের আল আমিনকে (১৯) ১৫ দিন করে এবং তেঁতুলিয়া গ্রামের শ্যামলকে (২৫) দুই মাসের কারাদণ্ড দেন। অপর দিকে, নোয়াখালীর সেনবাগ উপজেলার ইসমাইল হোসেন (২৬) ও আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের ইউনুস আলীর (২৪) বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।