পাঁচ জেলার ওসি বদলি

পাঁচ জেলার ৩২ পৌরসভাসংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জেলার ভেতরই রদবদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসি থেকে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পৌরসভাগুলো হলো নোয়াখালী সদর, সেনবাগ, চৌমুহনী, চাটখিল, কবিরহাট, বসুরহাট ও হাতিয়া; লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি; ফেনী সদর, সোনাগাজী ও পরশুরাম; চট্টগ্রামের বারইয়ারহাট, মীরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী; টাঙ্গাইল সদর, কালিহাতী, মির্জাপুর, সখীপুর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর ও ঘাটাইল।ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন জানান, দায়িত্বপ্রাপ্ত ওসিরা নির্বাচনে প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট ওসিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগও ইসির কাছে রয়েছে।