পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুদাসপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার হামলাইকোল গ্রামের রফিকুল ইসলাম ও রজব আলীর মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল রফিকুল লোকজন নিয়ে ওই জমিতে ঘর তুলতে গেলে রজব বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় রজব মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।