পিরোজপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামে গত শুক্রবার রাতে ইতালি প্রবাসী কাজী মজিবর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ জানান, ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত গত শুক্রবার রাতে ইতালি প্রবাসী কাজী মজিবর রহমানের ঘরের জানালা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।