ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন কেয়া রানী (৩৫) ও তাঁর বোন সন্ধ্যা রানী (২২)।
আহত তিনজন হলেন ট্রাফিক পুলিশের সদস্য খরেশ চন্দ্র (৪৫) এবং তাঁর দুই মেয়ে নাইস (১২) ও নির্ণয় (৫)। আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খরেশ চন্দ্রের বাবা সুরেশ চন্দ্র বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।