প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশ ফুটবলে অনেকটা পিছিয়ে। ফুটবল খেলায় এগিয়ে যেতে শুধু শহরে নয়, এখন গ্রামগঞ্জেও এ খেলার আয়োজন করতে হবে। উপদেষ্টা গত রোববার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘এইচ টি ইমাম ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা-২০১৬’-এর উদ্বোধন করেন। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। খেলায় আটটি জেলা অংশ নেয়। উদ্বোধনী দিনে কুষ্টিয়া জেলার দল রংপুরকে ১-০ গোলে হারায়।