ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। রাজধানী ঢাকায় গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে এই সংগঠনের জন্ম হয়। সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডিআরইউ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ডিআরইউ। কর্মসূচির মধ্যে রয়েছে—বেলা ১১টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন, সাড়ে ১১টায় ডিআরইউ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা, পরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের সাবেক-বর্তমান নেতৃত্ব ও সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়। বিজ্ঞপ্তি।