উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বুধবার এক বার্তায় ইসলাম কারিমোভ বলেন, দুই দেশের স্বার্থে বন্ধুপ্রতিম দেশ দুটির বিদ্যমান বন্ধুত্ব ও বন্ধন আগামী দিনে অধিকতর জোরদার হবে। বাসস।