নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্নীতি সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার মিনা হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান। সভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা আনিছুর রহমানু, সাধারণ সস্পাদক প্রভাষক রায়নুল কবির, সদস্য প্রভাষক রুহুল আমিন, নাহিদ আলম প্রমুখ।