প্রাথমিক সহকারী শিক্ষকসমাজের কমিটি গঠন

বগুড়ার শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা সহকারী শিক্ষকসমাজের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ছায়েদুজ্জামান সভাপতি ও মো. এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত শনিবার বিকেলে শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক সভায় সর্বসম্মতিক্রমে ওই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক মোছা. নাঈমা সুলতানা৷ প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় শিক্ষকসমাজের সভাপতি মো. তায়েজুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মো. রাসেল কবির বক্তব্য দেন।
সভায় শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য দেন জহুরুল ইসলাম, মো. ছায়েদুজ্জামান,শামীম আরা প্রমুখ।