প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নেন। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রতিবাদে সংগঠনটি আন্দোলন করছে।