ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি রফিক-উল হক, মেজর জেনারেল (অব.) এ আর খান, মহাসচিব মো. সাইফুদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।