ফুলকোর্ট রেফারেন্স

লালমনিরহাটে আইনজীবী মাহবুবার রহমানের মৃত্যুতে গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট আদালতের সব ধরনের বিচারিক কাজ মুলতবি করে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা জজ এজলাসে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ওসমান হায়দার। অনুষ্ঠানে মাহবুবার রহমানের জীবনী ও কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, সহসভাপতি সফুরা বেগম প্রমুখ। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান গত ২৯ মে সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। l