সংক্ষেপ

বইমেলা

‘যে জাতি বই পড়ে, সে জাতি এগিয়ে চলে’ স্লোগানে আজ রোববার থেকে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। জেলা সদরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ মেলা হচ্ছে। এর ব্যবস্থাপনায় আছে বইমেলা উদ্যাপন পরিষদ। এবারের বইমেলায় ৩৬টি স্টলে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হবে। এ ছাড়া মেলা মাঠে প্রতিদিন সুধীজনদের নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।