এ ক ন জ রে

বই জব্দ

রংপুরের পীরগাছায় বিনা মূল্যে বিতরণের জন্য সরবরাহ করা আট হাজার বই বিক্রির সময় রিয়াজুল ইসলাম (৪০) নামের এক পিয়নকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন গত রোববার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ওই পিয়নকে আটক করে। পরে ইউএনও আলেয়া ফেরদৌসকে বিষয়টি জানালে তিনি আটক রিয়াজুলকে পুলিশের কাছে সোপর্দ করেন।