সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ ১১টি স্থানে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ জনপদের নদী ও খালগুলোতে সেতু না থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ দুর্ভোগে আছে। তাদের ভোগান্তি কমাতে সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতুগুলো নির্মাণের আর্থিক সহায়তা দিচ্ছে। ১১টি সেতু নির্মাণে মোট ৩ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৫০৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান রায়গঞ্জের পিআইও কামরুল আহসান।